ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ করোনাভাইরাস ]

করোনা আতঙ্কে বিয়ে, ইউএনও দেখে খাবার রেখে পালালেন বর

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৭, ২১ মার্চ ২০২০
করোনা আতঙ্কে বিয়ে, ইউএনও দেখে খাবার রেখে পালালেন বর
বিয়ে বাড়িতে ইউএনওর অভিযান (ছবি: ডেইলি বাংলাদেশ)

করোনাভাইরাস আতঙ্কে ইচ্ছা থাকলেও ঘর থেকে বের হচ্ছেন না মানুষ। সরকারিভাবে জনসমাগমও করা হয়েছে নিষিদ্ধ। এর মধ্যেও জামালপুরের ইসলামপুরে এক বাড়িতে বিয়ের আয়োজন করা হয়। কিন্তু ওই বাড়িতে ইউএনও গেলে খাবার রেখে পালিয়ে যান বর।

শনিবার দুপুরে উপজেলার লাউদত্ত খানপাড়ায় এ ঘটনা ঘটে। এ সময় বিয়ের আয়োজন করায় ইউএনও মিজানুর রহমান বরপক্ষকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

ইউএনও জানান, জনসমাগম নিষিদ্ধ থাকা সত্ত্বেও লাউদত্ত খানপাড়ায় বিয়ের আয়োজন করেছে এমন সংবাদে অভিযান চালানো হয়। এ সময় বরপক্ষকে পাঁচ হাজার টাকা জরিমানা করে বাসে বগুড়ায় পাঠানো হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!