ঢাকা,  বুধবার   ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

চিতায় তুলতেই জেগে উঠলেন তিনি!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:০৩, ১৪ অক্টোবর ২০১৯
চিতায় তুলতেই জেগে উঠলেন তিনি!
সিমানাচ মল্লিক। ছবি: সংগৃহীত

অনেক খোঁজাখুজির পর সিমানাচ মল্লিককে পাওয়া যায়। আর পাওয়া গেল অসাড় দেহ। তখন দাহ ছাড়া আর কিছুই করার ছিল না স্বজনদের। তাকে নিয়ে গেল শ্মশানে।  তখনই ঘটল ওই অবাক কাণ্ড।

সম্প্রতি ভারতের উড়িষ্যার গনজাম বিভাগে এই ঘটনা ঘটেছে।  স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে সোমবার দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এই খবর জানিয়েছে।

এতে বলা হয়েছে, ৫৫ বছর বয়সী সিমানাচ মল্লিক গরুর জন্য তৈরি ঘাসের খামারে সকালে গিয়েছিলেন। বেলা গড়িয়ে বিকেল হয়ে যায়। কিন্তু আর ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যার দিকে তার অসাড় দেহ পায় স্বজনরা।

তখন স্বজন ও প্রতিবেশীরা মৃত ভেবে সিমানাচ মল্লিককে দাহ করার সিদ্ধান্ত নেন। সনাতন ধর্মীয় রীতি অনুযায়ী সব আয়োজন শেষও করা হয়। চিতায় ওঠানো হয় সিমানাচের মরদেহ। আগুন লাগানো হয়। আর তখনই ঘটল অস্বাভাবিক ঘটনা।

আগুন লাগার সঙ্গে সঙ্গে উঠে পড়েন সিমানাচ। এ সময় উপস্থিত স্বজন ও প্রতিবেশীরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর তিনি সুস্থ হন।

এ ঘটনায় স্থানীয় পঞ্চায়েতের সাবেক নেতা বলেন, আমরা তাকে জীবিত পাই। তখন দ্রুত হাসপাতালে নিয়ে যাই। বর্তমানে তিনি সুস্থ আছেন।
 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!