[ পার্বত্য চট্টগ্রাম ]
বান্দরবানে পর্বত দিবসে ম্যারাথন দৌড়
ছবি: সংগৃহীত
বান্দরবানে আন্তজার্তিক পর্বত দিবস উপলক্ষে মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার ভোরে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে বায়তুলইজ্জত এলাকা থেকে এই মিনি ম্যারাথন প্রতিযোগিতা শুরু হয়ে বান্দরবান রাজার মাঠে এসে শেষ হয়।
মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় প্রায় ১৮ কিলোমিটার পথে স্থানীয় ক্রীড়াবিদ, জেলা পরিষদ, পুলিশের সদস্য এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা অংশ নেয়। প্রতিযোগিতা শুরুর ১ ঘণ্টার মধ্যে রাজার মাঠে পৌঁছে প্রথম স্থান অধিকার করে আব্দুল্লাহ আল নোমান।
দ্বিতীয় স্থান অধিকার করে মো. কাউছার এবং তৃতীয় স্থান অধিকার করেন মো. রুবেল। পরে রাজার মাঠে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। এ সময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. এটিএম কাউছার হোসেন, পরিষদ সদস্য লক্ষীপদ দাশ, মোজ্জামেল হক বাহাদুর, সিংইয়ং মু্্যসহ ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!