ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ পার্বত্য চট্টগ্রাম ]

পর্যটক ভ্রম‌ণে বান্দরবানের ৩ উপ‌জেলায় আবা‌রো নি‌ষেধাজ্ঞা

বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫০, ৩ ডিসেম্বর ২০২২
পর্যটক ভ্রম‌ণে বান্দরবানের ৩ উপ‌জেলায় আবা‌রো নি‌ষেধাজ্ঞা
ছবি: ডেইলি বাংলাদেশ

আবা‌রো বান্দরবানের রোয়াংছড়ি, রুমা‌র ও থান‌চি‌তে স্থানীয় ও বিদেশি পর্যটকদের ভ্রমণের নিষেধাজ্ঞা আগামী রোববার (৪ ডি‌সেম্বর) ‌থে‌কে রোববার (১১ ডি‌সেম্বর) পর্যন্ত ৮ দিন বাড়া‌নো হয়েছে। এ নি‌য়ে দশম বা‌রের মতো পর্যটক ভ্রম‌ণে নি‌ষেধাজ্ঞা বাড়‌লো।

শনিবার (৩ ডি‌সেম্বর) বিকে‌লে জেলা প্রশাসক ইয়াছ‌মিন পারভীন তিবরী‌জি স্বাক্ষ‌রিত জনস্বার্থে প্রকা‌শিত গণবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়‌টি জানা গেছে। 

গণ‌বিজ্ঞ‌প্তি‌তে বলা হয়, জেলার রোয়াংছ‌ড়ি, রুমা ও থান‌চি‌তে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের উপস্থিতির বিষয়ে সুনির্দিষ্ট তথ্য সংগ্রহের জন্য বান্দরবান সেনানিবাসের রিজিয়ন কর্তৃক আধিপত্য বিস্তারমূলক টহল কার্যক্রম পরিচালনা এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে। এ জন্য পর্যটকদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে ওই দুই উপ‌জেলায় পর্যটক ভ্রমণে নি‌ষেধাজ্ঞা রোববার (১১ ডি‌সেম্বর) পর্যন্ত বাড়ানো হয়েছে।  

বান্দরবানের জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত জেলা ম্যাজিস্ট্রেটের বেঞ্চ সহকারী সুমন পাল বিষয়টি নিশ্চিত করে বলেন, রোয়াংছড়ি, রুমা ও থান‌চি এ তিন উপ‌জেলায় পর্যটক‌দের ভ্রম‌ণে আবা‌রো ৮ দিনের নি‌ষেধাজ্ঞা দেওয়া হ‌য়ে‌ছে। বাকি উপ‌জেলায় পর্যটকরা ভ্রমণ কর‌তে পার‌বেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!