[ পার্বত্য চট্টগ্রাম ]
রাঙ্গামাটির জাতীয় উদ্যানে দুই অজগর অবমুক্ত
ছবি: ডেইলি বাংলাদেশ
রাঙ্গামাটিতে দুইটি অজগর সাপ অবমুক্ত করেছে কাপ্তাই উপজেলা বনবিভাগ। রোববার বেলা সাড়ে ১১টার দিকে কাপ্তাই উপজেলার জাতীয় উদ্যানে এ সাপগুলো অবমুক্ত করেন বন বিভাগের কর্মকর্তা মো. খন্দকার মাহমুদুল হক মুরাদ।
জানা যায়, সম্প্রতি রাঙ্গামাটি কলেজ গেইট এলাকা থেকে একটি ও বিজিবি সেক্টর এলাকা থেকে অন্য একটি অজগর সাপ উদ্ধার করেন দক্ষিণ বন বিভাগের কর্মকর্তারা। রাঙামাটির কাপ্তাই উপজেলার ফরেস্ট রেঞ্জে হস্তান্তর করলে বন বিভাগের কর্মকর্তারা সাপ দুইটি অভায়শ্রমে অবমুক্ত করেন।
কাপ্তাই বন বিভাগের কর্মকর্তা মো. খন্দকার মাহমুদুল হক মুরাদ জানান, অজগর সাপ ২টি খুবই সুস্থ সবল আছে। তাদের পর্যাপ্ত খাবারের পর বনে অবমুক্ত করা হয়েছে। একটি অজগর লম্বা ৭ ফুট। ওজন প্রায় কেজি। অন্যটি ৬ ফুট। পার্বত্যাঞ্চলের জীব বৈচিত্র রক্ষা করতে বন বিভাগ কাজ করছে। পাহাড়ে বন্য প্রাণি রক্ষা করতে সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রাঙ্গামাটি
লিংক সফলভাবে কপি হয়েছে!