ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ পার্বত্য চট্টগ্রাম ]

কাপ্তাইয়ে বিষাক্ত পোকার কামড়ে শিশুর মৃত্যু

রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৮, ২৯ অক্টোবর ২০২২
কাপ্তাইয়ে বিষাক্ত পোকার কামড়ে শিশুর মৃত্যু
আরোহি ছিদ্দিকা ইসপা

রাঙ্গামাটির কাপ্তাইয়ে বিষাক্ত পোকার কামড়ে আরোহি ছিদ্দিকা ইসপা নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার বিকেলে উপজেলার জাকির হোসেন স’মিল সংলগ্ন মুরগির টিলায় এ ঘটনা ঘটে। ইসপা একই এলাকার মো. ছিদ্দিকের মেয়ে।

ছিদ্দিক জানান, বিকেলে নিজ বাসার কাছে খেলাধুলা করছিল ইসপা। এ সময় তার হাতে একটি বিষাক্ত পোকা কামড় দেয়। এতে যন্ত্রণা সইতে না পেরে কান্না শুরু করে মেয়েটি। পরে ইসপার হাতে থাকা পোকাটি নিয়ে ছুড়ে ফেলে দেন পাশে থাকা এক ব্যক্তি। এরপর পল্লিচিকিৎসকের কাছে নিলে ইসপাকে মৃত ঘোষণা করেন।

নতুন বাজারের পল্লিচিকিৎসক সুমন দত্ত জানান, বিষাক্ত কোনো পোকার কামড়ে ইসপার মৃত্যু হয়েছে। এখানে আনার আগেই শিশুটি মারা গেছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!