ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ পার্বত্য চট্টগ্রাম ]

ক্যাম্প থেকে পালানো ১১ রোহিঙ্গা বান্দরবানে আটক

বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫০, ২৫ অক্টোবর ২০২২
ক্যাম্প থেকে পালানো ১১ রোহিঙ্গা বান্দরবানে আটক
ছবি: সংগৃহীত

বান্দরবান থেকে ১১ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। কক্সবাজারের কুতুপালংয়ের রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে বান্দরবানের বিভিন্ন স্থানে কাজ শেষে আবার ফেরত যাওয়ার পথে তাদের আটক করা হয়।

সোমবার সন্ধ্যায় বান্দরবান পৌরসভার কালাঘাটা বড়ুয়ার টেক এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরাকৃতরা কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

জানা গেছে, এক সপ্তাহেরও বেশি সময় আগে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার একটি বাগানে দৈনিক ৪০০ টাকা মজুরিতে কাজ শুরু করেন ১১ রোহিঙ্গা। সোমবার বিকেলে কাজ শেষে তারা একটি ট্রাকে করে চট্টগ্রামের সাতকানিয়া থানার কেরাণীহাট এলাকায় যাচ্ছিলেন। পথে বান্দরবান পৌরসভার কালাঘাটা বড়ুয়ার টেক এলাকায় ট্রাক তল্লাশি করে তাদের আটক করে পুলিশ।

বান্দরবান সদর থানার ওসি মো. শহীদুল ইসলাম জানান, বড়ুয়ার টেক এলাকা থেকে ১১ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!