ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ২, নিখোঁজ ৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:০৬, ১৮ মার্চ ২০২৬
সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ২, নিখোঁজ ৩
ছবি: সংগৃহীত

রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় পানিতে ডুবে আরো তিনজন নিখোঁজ রয়েছেন।

বুধবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৫টায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস।

জানা গেছে, ‘আসা যাওয়া-৫’ লঞ্চে ট্রলায় দিয়ে যাত্রী তোলার সময় জাকির সম্রাট-৩ লঞ্চ পেছন থেকে আকস্মিক ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই লঞ্চের চাপায় দুজন মারা যান।  তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। 

Advertisement

দুর্ঘটনার পর আহত এক নারীকে উদ্ধার করে দ্রুত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!