ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় চালকসহ ৩ জন নিহত

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ০২:১৩, ১৮ মার্চ ২০২৬
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় চালকসহ ৩ জন নিহত
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের ধনবাড়ীতে বাস-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার নল্যা বাসস্ট্যান্ডের নলহরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ধনবাড়ী উপজেলার সেনবাড়ী গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে সিএনজিচালিত অটোরিকশার চালক আকবর আলী (৫৫), অটোরিকশার যাত্রী জামালপুরের বাংগালীপাড়া গ্রামের মৃত তোরাব আলী মুন্সীর ছেলে ওমর ফারুক (৫০) এবং সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ গ্রামের আব্বাস মিয়ার ছেলে খোকন মিয়া (৬০)।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুস সালাম সিদ্দিক জানান, মঙ্গলবার বিকেলে জামালপুর থেকে যাত্রী নিয়ে সিএনজি চালিত একটি অটোরিকশাটি মধুপুর যাচ্ছিলো। এসময় ধনবাড়ী উপহেলার নল্যা বাস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/জিআর
লিংক সফলভাবে কপি হয়েছে!