ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

কেরানীগঞ্জে ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:০৯, ১৩ ডিসেম্বর ২০২৪
কেরানীগঞ্জে ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার
সংগৃহীত ছবি

ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে ২৫২ বোতল ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  

গ্রেফতাররা হলেন- মো. জাহীদ হোসেন (৩৪), মো. ওয়াসিম আকরাম (৩০) ও মো. মিরাজুল ইসলাম ওরফে পিয়াস (২১)। এ সময় তাদের কাছ থেকে একটি ট্রাক জব্দ করা হয়।

শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে র‍্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) তাপস কর্মকার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে র‌্যাব-১০ এর একটি দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় অভিযান চালায়। অভিযানে একটি ট্রাকের কেবিনের ভেতরে সিটের পিছন থেকে একটি চটের বস্তার মধ্যে রাখা প্রায় ৭ লাখ ৫৬ হাজার টাকা দামের ২৫২ বোতল ফেনসিডিলসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করে।

জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, আসামিরা পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ পন্থায় ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। 

ডেইলি-বাংলাদেশ/এমএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!