রোববার বিকেলে কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি জানান, গত ১ নভেম্বর থেকে পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন ও পলিপ্রোপাইলিন ব্যাগের উৎপাদন, মজুদ, পরিবহন, বিপণন ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এরই অংশ হিসেবে শনিবার রাত সাড়ে ১১টা থেকে রোববার দুপুর পর্যন্ত বিসিজি স্টেশন পাগলা সদরঘাটে অভিযান চালানো হয়।
.png)
অভিযানে দুটি বোট তল্লাশি করে এক হাজার ২৬০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। তবে পলিথিনের প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
অভিযান শেষে জব্দকৃত নিষিদ্ধ পলিথিন পরিবেশ অধিদফতর ও নারায়ণগঞ্জ পরিবেশ অধিদফতরের পরিদর্শক টিটু বড়ুয়ার কাছে হস্তান্তর করা হয়েছে।=