ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

অস্ত্রের মুখে ১৭ লাখ টাকা লুট, মুল হোতা দাউদ খান গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৪৪, ৮ নভেম্বর ২০২৪
অস্ত্রের মুখে ১৭ লাখ টাকা লুট, মুল হোতা দাউদ খান গ্রেফতার
র‍্যাব সদস্যদের মাঝে দাউদ খান- ছবি: সংগৃহীত

রাজধানীর আদাবরে একটি অফিসে ঢুকে অস্ত্রের মুখে ১৭ লাখ টাকা লুট ও দস্যুতার মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানকে গ্রেফতার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার রাতে আদাবর থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি ও ৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার র‍্যাব-২ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) শিহাব করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি বলেন, গত ২৮ অক্টোবর আদাবরের বাইতুল আমান হাউজিং সোসাইটির ব্রিটিশ কলাম্বিয়া স্কুলের চতুর্থ তলার একটি অফিসে ঢুকে অস্ত্রের মুখে ১৭ লাখ টাকা লুট ও দস্যুতার ঘটনা ঘটে। ঐ ঘটনায় আদাবর থানায় ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের নাম উল্লেখ করে মামলা করেন ভুক্তভোগী।

এএসপি শিহাব করিম বলেন, ঘটনায় জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে নজরদারি বৃদ্ধি করে র‍্যাব। এরই ধারাবাহিকতায়, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন তথ্যের ভিত্তিতে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানকে আদাবর থেকে গ্রেফতার করে র‌্যাব-২ এর একটি দল। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!