ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে শিলাবৃষ্টির সঙ্গে বিকট শব্দে বজ্রপাত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪১, ৬ নভেম্বর ২০২৪
রাজধানীতে শিলাবৃষ্টির সঙ্গে বিকট শব্দে বজ্রপাত
ঢাকার বৃষ্টিস্নাত রাত- ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন স্থানে মধ্যরাত থেকে বিকট শব্দে বজ্রপাত হচ্ছে। ঝোড়ো বাতাসের সঙ্গে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পাশাপাশি কিছু কিছু এলাকায় শিলাবৃষ্টিও হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ১২টার পর থেকে এমন পরিস্থিতি বিরাজ করছে। এতে শিশুসহ বিভিন্ন বয়সী মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এর আগে, সন্ধ্যা ৭টার পর ঢাকার আকাশ কালো করে ঠাণ্ডা বাতাস বইতে শুরু করে। ৮টার দিকে টিপটিপ বৃষ্টি শুরু হয়। হঠাৎ বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী রাজধানীবাসী। বৃষ্টির কারণে দোকান গুটিয়ে নিয়েছেন ফুটপাতের বিক্রেতারাও।

Advertisement

এছাড়া হবিগঞ্জ, নেত্রকোণা, খাগড়াছড়িসহ দেশের বিভিন্ন স্থানে ঝোড়ো বাতাসসহ বজ্রবৃষ্টি হয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হয়েছে। এতে ফসলের ক্ষয়ক্ষতি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।

আবহাওয়ার পূর্বাভাস  অনুযায়ী, মঙ্গলবার থেকে পরবর্তী ২৪ ঘণ্টা চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল এবং সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এর পরের ২৪ ঘণ্টা চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল এবং সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!