ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ঢাকা ও আশপাশের আবহাওয়া যেমন থাকবে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১১, ২৬ অক্টোবর ২০২৪
ঢাকা ও আশপাশের আবহাওয়া যেমন থাকবে
ফাইল ফটো

ঢাকা ও আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এ সময় আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। 

শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে এমনটি জানানো হয়েছে। 

এতে আরো বলা হয়েছে, এ সময় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে পূর্ব/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!