ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

চকবাজারে ছাদ থেকে পড়ে কিশোর নিহত, হত্যার অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৪৭, ১ নভেম্বর ২০২৪
চকবাজারে ছাদ থেকে পড়ে কিশোর নিহত, হত্যার অভিযোগ পরিবারের
ফাইল ফটো

পুরান ঢাকায় একটি ৮ তলা ভবনের ছাদ থেকে পড়ে মো. জীবন নামে এক কিশোর নিহত হয়েছেন। পরিবারের অভিযোগ, তাকে ভবনের ছাদ থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে পুরান ঢাকার চকবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জীবন শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঢালিপাড়ার জাকির হোসেনের ছেলে।

Advertisement

নিহতের চাচা হৃদয় জানান, জীবন চকবাজারের এক স্টেশনারি দোকানে কাজ করতেন। রাতে একই এলাকার লতিফ নামে এক যুবক তাকে ডেকে বাসার পাশের ৮তলা ভবনের ছাদে নিয়ে যায়। পরে সে জীবনকে ছাদ থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, আমরা জানতে পেরেছি পূর্ব শত্রুতার জেরে ৮ তলা ভবন থেকে জীবনকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। ঐ কিশোরের মরদেহ মর্গে রাখা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!