ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ভবনের ছাদ থেকে পড়ে প্রাণ গেল সুমনের

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০০, ১৬ সেপ্টেম্বর ২০২৪
ভবনের ছাদ থেকে পড়ে প্রাণ গেল সুমনের
ফাইল ফটো

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার পাথরঘাটা এলাকায় বহুতল ভবনের ছাদ থেকে পড়ে সুমন বড়ুয়া (৪৫) নামে একজন নিহত হয়েছেন। সোমবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে ব্রিকফিল্ড রোডের ‘এখলাস রিভাইভাল’ নামে একটি ভবনে এ ঘটনা ঘটে।

ভবনের এক বাসিন্দা জানান, আজ বন্ধের দিন হওয়ায় বাসার ম্যাট্রেস রোদে দিতে ছাদে গিয়েছিলেন সুমন। হঠাৎ পা পিছলে ৯ তলা থেকে ভবনের নিচের খালি অংশে পড়ে যান তিনি। এতে তার মাথা থেতলে যায় এবং ফুসফুস ফেটে যায়। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হচ্ছে।

কোতোয়ালি থানার ডিউটি অফিসার এসআই আমিনা বেগম বলেন, পাথরঘাটা এলাকায় ভবনের ছাদ থেকে একজনের পড়ে যাওয়ার খবর পেয়েছি। আমাদের একটি টিম সেখানে গেছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: চট্টগ্রাম
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!