নিহত সাজিদ ওই গ্রামের সিদ্দিক আলীর ছেলে।
মিরপুর ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
.png)
এলাকাবাসী সূত্রে জানা যায়, সড়কের কাজের শ্রমিক সাজিদ আলী মঙ্গলবার দুপুরে মাঠে ঘাস কাটতে যায়। এ সময় বজ্রপাতে তার মৃত্যু হয়। পরবর্তীতে মাঠে কাজ করা কয়েকজন দিনমজুর উদ্ধার করে স্থানীয় মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।