ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

‘বন্ধু’ ডেকে নিরাপত্তাকর্মীকে খুন করলো ছিনতাইকারী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৪৫, ১১ অক্টোবর ২০২৪
‘বন্ধু’ ডেকে নিরাপত্তাকর্মীকে খুন করলো ছিনতাইকারী
ফাইল ফটো

রাজধানীর মোহাম্মদপুরে রবিউল ইসলাম নামে এক নিরাপত্তাকর্মীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রবিউল ইসলাম নীলফামারীর জলঢাকা থানার বালা গ্রামের বাসিন্দা। তিনি ঢাকা উদ্যানের দুই নম্বর রোডের একটি বাসায় থাকতেন। রবিউলের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

নিহতের বোন নুরবানু অভিযোগ করে বলেন, মোহাম্মদপুরে ঢাকা উদ্যানে নিরাপত্তাকর্মীর কাজ করেন রবিউল। বুধবারে রাতে মোবাইল ছিনতাই করার সময় রবিউল ঐ ছিনতাইকারীকে তাড়া করেন। এ নিয়ে গতরাতে ঐ ছিনতাইকারীর সঙ্গে দেখা রবিউলের হলে বলে, বন্ধু কেমন আছো, তার পরপরই ঘাড়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় রবিউলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!