বৃহস্পতিবার রাত ৭টার দিকে মোহাম্মদপুর জাফরাবাদ পুলপার বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়েছে।
.png)
আহতের ভাতিজা জুম্মইবান হাফিজ অভি বলেন, জাফরাবাদ পুলপার বাজারে বসেছিলেন, সেখানে অতর্কিতভাবে ১৫ থেকে ২০ জন যুবক হেলমেট মাথায় ধারালো অস্ত্র নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে আহত করে। পরে সেখান থেকে তাকে হাসপাতালে নিয়ে আসি। তবে কী কারণে ঘটনাটি ঘটিয়েছে, সে বিষয়ে বলতে পারেননি আহতের স্বজনরা।
অভি আরো বলেন, সেখানে ঘটনাস্থলে বুরহান (৩৮) ও মুকুল (৩৫) নামে আরও দুজন ছুরিকাঘাতে আহত হয়েছেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহত ব্যক্তির জরুরি বিভাগের চিকিৎসা চলছে।
আহত মাসুদুর মোহাম্মদপুর জাফরাবাদ এলাকার স্থায়ী বাসিন্দা। তার বাবার নাম মৃত আব্দুল হাকিম।