বুধবার রাজারবাগ পুলিশ হাসপাতালে মারা যান তিনি। বৃহস্পতিবার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
কাফরুল থানার এসআই আনিছুর রহমান জানান, গত ১২ আগস্ট বিকেলে মিরপুর পুলিশ লাইনে (পিওএম) জমা করা অস্ত্র আনতে যান দারুস সালাম থানার এএসআই আল আমিনসহ অন্য পুলিশ সদস্যরা। সেখানে এএসআই ইয়াছিন আলীর হাতে থাকা পিস্তল মিস ফায়ার হয়ে আল আমিনের পেটের বাম পাশ দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হয়ে যায়।
.png)
আল-আমিনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নেয়া হয়। পরে সেখান থেকে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেলে মারা যান তিনি।