সোমবার (১২ আগস্ট) বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
আলামিনকে বিকেলে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর পুলিশ সদস্য স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
.png)
দারুসসালাম থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রঞ্জু মিয়া জানান, বেশকিছু দিন থানা বন্ধ থাকার পর তারা সোমবার মিরপুর ১৪ নম্বর পুলিশ লাইনসে গিয়েছিলেন থানার অস্ত্রগুলো আনার জন্য। সেখানে ইয়াসিন আলী পিস্তলে ম্যাগজিন ঢুকিয়ে পরীক্ষা করছিলেন। কিন্তু আগে থেকে পিস্তলের চেম্বারে একটি গুলি ছিল, এটি তিনি বুঝতে পারেননি। সেই গুলি বেড়িয়ে গিয়ে তার হাতের তালু ভেদ করে পাশে বসে থাকা আলামিনের বুকের একপাশে লেগে আরেক পাশ দিয়ে বেরিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক।