গুলিবিদ্ধ তিন সাংবাদিক হলেন, ডেইলি বাংলাদেশের গাইবান্ধা প্রতিনিধি জাভেদ হোসেন, ঢাকা পোস্টের রিপন আকন্দ ও বার্তা বাজারের সুমন মিয়া।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জাভেদ হোসেনের সহকর্মী গাইবান্ধা জেলার সাংবাদিক রিপন আকন্দ।
.png)
প্রত্যক্ষদর্শীরা জানান, অসহযোগ আন্দোলনের সমর্থনে রাস্তায় নেমে আসে হাজার হাজার ছাত্রজনতা। তারা মিছিল নিয়ে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে তাদের বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ও শর্টগানের গুলি ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এ সময় তিন সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে তিন সাংবাদিককে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় নিয়ে যাওয়া হয়েছে।
গুলিবিদ্ধ সাংবাদিক রিপন আকন্দ জানান, জাভেদ হোসেনের শরীরে ১৩টি, তার নিজের শরীরে ২টি এবং সুমন মিয়ার শরীরে ৫টি স্প্লিন্টারবিদ্ধ হয়েছেন। বর্তমানে তারা আশঙ্কামুক্ত আছেন।
রিপন আরো বলেন, পুলিশ সুপারের কার্যালয়ের সামনের ঘটনা ছাড়াও শহরের বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষে দুই শতাধিক ছাত্রজনতা আহত হয়েছেন। আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক।