ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের ভেতরে হামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৫২, ১৬ জুলাই ২০২৪
ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের ভেতরে হামলা
ছবি: সংগৃহীত

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের ভেতরে একদল যুবক লাঠিসোটা হাতে হামলা চালিয়েছে।

মঙ্গলবার বিকেলে স্টেশনের ভেতরে এ হামলা চালানো হয়।

এ ঘটনায় স্টেশনে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ভয়ে তারা ছোটাছুটি করতে থাকেন। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেন এক প্রত্যক্ষদর্শী। এরপর মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়।

Advertisement

তবে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কোম্পানি সচিব (যুগ্মসচিব) মোহাম্মদ আবদুর রউফ বলেন, মেট্রোরেল চলছে। একটা ঝামেলা হয়েছে, আমরা দেখছি।

এদিকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে মঙ্গলবার বেলা ১১টার পর থেকে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এর ফলে যান চলাচল বন্ধ রয়েছে।

যেসব এলাকায় অবরোধ চলমান-

রাজধানীর সায়েন্সল্যাব মোড়, গাবতলী-মোহাম্মদপুর বেড়িবাঁধ, নতুন বাজার, মধ্যবাড্ডা থেকে শুরু করে নদ্দা-বসুন্ধরা আবাসিক এলাকা, নতুন বাজার, কুড়িল বিশ্বরোড, মহাখালী-বনানী সড়ক, উত্তরা, মিরপুর ১০ নম্বর, তাঁতীবাজার, বেইলিরোড ও বাসাবো বৌদ্ধ মন্দির এলাকায় সাধারণ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: মেট্রোরেল
লিংক সফলভাবে কপি হয়েছে!