ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

মেট্রোরেলে এক যাত্রীকে অন্য যাত্রীর কামড়, ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:৪২, ২ জুলাই ২০২৪
মেট্রোরেলে এক যাত্রীকে অন্য যাত্রীর কামড়, ভিডিও ভাইরাল
ছবি: সংগৃহীত

যানজটের নগরী ঢাকায় মেট্রোরেল নিয়ে এসেছে স্বস্তির বার্তা। তবে এই পরিবহনটিতে মাঝেমধ্যেই ঘটছে অদ্ভুত সব ঘটনা। সম্প্রতি মেট্রোরেলে পকেটমারের ঘটনাসহ দাঁড়ানো নিয়ে যাত্রীদের মধ্যে ঘটেছে বাকবিতণ্ডা। 

সবকিছু ছাপিয়ে এবার এক যাত্রী অন্যজনের হাতে কামড়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। মেট্রোরেলের ভেতর হ্যান্ডেল ধরে দাঁড়ানোকে কেন্দ্র করে ঝগড়ার সূত্রপাত, এরপর হাতাহাতি, এক পর্যায়ে ঘটে এ ঘটনা। 

সম্প্রতি মেট্রোরেলের ভেতরে দুজন যাত্রীর ঝগড়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়া ফেসবুকে ভাইরাল হয়। সেখানে কামড় খাওয়া যাত্রীর শার্ট ছিঁড়ে দেওয়ার চিত্র চোখে পড়েছে। 

Advertisement

তবে ঘটনাটি কবের তা নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া ঝগড়ায় লিপ্ত হওয়া দুজনের পরিচয়ও জানা যায়নি।

ঐ ভিডিওতে দেখা গেছে, ঝগড়া বাধানো দু’জনের একজন বলছেন- আমি এখানে দাঁড়িয়েছি, ওনার (যার গায়ে হাত লাগছে) গায়ে হাত লাগছে। উনিও বলছে, তার গায়ে হাত লাগলো কেন? এ নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে আমার হাতে কামড় দিয়েছে এবং আমার শার্ট ছিঁড়ে ফেলেছে। চশমাটা ভেঙে ফেলেছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, যিনি অন্য যাত্রীর শরীরে কামড় বসিয়েছেন, তাকে অন্য যাত্রীদের তোপের মুখে পড়তে হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!