বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করে হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খিলগাঁও থানার এসআই মো. জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, নেত্রকোণা জেলার পূর্বধলা থানার পুরপনিয়া গ্রামের হাবিবুর রহমানের মেয়ে আরিফা আক্তার।
.png)
তিনি বলেন, খবর পেয়ে খিলগাঁওয়ের উত্তর গোড়ান ৩৩৮/বি নম্বর বাসার বাথরুমের শাওয়ারের পাইপ থেকে ঝুলন্ত অবস্থায় ঐ কিশোরীকে উদ্ধার করে ঢামেকে পাঠাই। আমরা স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি নিহত গৃহকর্মী সোমবার (২৪ জুন) ঐ বাসায় কাজে আসে। আজ ঝুলন্ত অবস্থার তার মরদেহ উদ্ধার করা হলো।
এসআই আরো বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।