বুধবার সন্ধ্যায় ঐ ভবনে আগুন ধরে যায়। পরে ভবনটির ৫ম তলা থেকে আটকে পড়া শাহিদা চৌধুরী নামে এক নারীকে উদ্ধার করে পুলিশ। তিনি ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন।
তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা বিলাল হোসেন জানান, তিনি ঐ এলাকায় রাজমিস্ত্রির কাজ করেন। আগুন লাগার পর তিনি ভবনটির সামনে উপস্থিত হন। পরবর্তীতে ফায়ার সার্ভিস উদ্ধার কাজে এলে তাদের সঙ্গে ভবনটির পঞ্চম তলায় প্রবেশ করেন। ভবনটির একটি রুমে আটকে পড়া ঐ নারী ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছিলেন। পরবর্তীতে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়।
.png)
এদিকে বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক জানান, ঐ নারী দগ্ধ হননি। তবে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন। তাকে অবজারভেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এর আগে, সন্ধ্যা ৭টার দিকে পল্টনের ফাইন্যান্স টাওয়ারে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।