ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

পল্টনে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:২১, ১২ জুন ২০২৪
পল্টনে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
ছবি: সংগৃহীত

রাজধানীর পুরানা পল্টনের ফাইন্যান্স টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। 

আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৬টা ৫৮ মিনিটে। এরপর আগুনের তীব্রতা বেশি থাকায় পরবর্তীতে আরও চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ কাজে যোগ দেয়। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!