ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

অভিজাত এলাকায় অভিজাত ময়লা পেয়েছি: মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:২১, ১১ মে ২০২৪
অভিজাত এলাকায় অভিজাত ময়লা পেয়েছি: মেয়র আতিক
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম- ফাইল ফটো

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, খাল পরিষ্কার করতে গিয়ে আমরা অভিজাত এলাকায় অভিজাত সব ময়লা পেয়েছি। তখন আমার কাছে মনে হলো ময়লা-আবর্জনাগুলো রেখে দিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করি। যেন মানুষ এগুলো দেখে নিজেরা সচেতন হয়।

শনিবার রাজধানীর গুলশান-২ এ ডিএনসিসির নগর ভবনের সামনে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খালে, ড্রেনে ও যত্রতত্র ফেলে দেওয়া বর্জ্যের প্রদর্শনীর উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, এই প্রদর্শনে চলবে আগামী শনিবার পর্যন্ত। এখানে সব ধরনের আবর্জনা আছে। ড্রেন ও খাল থেকে আমরা পেয়েছি সোফা, সুটকেস, কমোড ও রিকশা। তোশক, বালিশ ও রিকশা যদি ড্রেনে, খালে বা লেকের মধ্যে ফেলা হয়, তাহলে তো জলাবদ্ধতা হবেই। কোন খাল, লেক বা ড্রেন থেকে কোন ময়লা-আবর্জনা সংগ্রহ করেছি তাও লিখে রাখা হয়েছে।

Advertisement

নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে ডিএনসিসি মেয়র বলেন, আসুন আমরা যেন ড্রেনে, খালে বা লেকে কোনো ধরনের ময়লা না ফেলি। গত ৬ মাস যাবত আমরা ময়লা আবর্জনা পরিষ্কার করে যাচ্ছি। আরেক দিক থেকে ময়লা-আবর্জনায় ভরাট হচ্ছে। চ্যালেঞ্জ মোকাবিলার জন্যই এ প্রদর্শনীর আয়োজন করেছি।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ডিএনসিসি
লিংক সফলভাবে কপি হয়েছে!