ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ডেমরায় পরিবহনে চাঁদাবাজির সময় গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:২৭, ৩০ এপ্রিল ২০২৪
ডেমরায় পরিবহনে চাঁদাবাজির সময় গ্রেফতার ৩
ছবি: সংগৃহীত

রাজধানীর ডেমরায় পরিবহনে চাঁদা আদায়ের সময় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- মো. জামাল হোসেন, মো. মিলন ও রাকিব হোসেন। সোমবার সন্ধ্যায় ডেমরা স্টাফ কোয়ার্টারের রাসেল পেট্রল পাম্প সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

জানা গেছে, পুলিশের একটি টিম টহল কাজের সময় গোপন সংবাদের ভিত্তিতে স্টাফ কোয়ার্টার এলাকায় অভিযান পরিচালনা করে ৩ চাঁদাবাজকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছে থাকা লাঠি, চাঁদা আদায়ের রশিদ ও নগদ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতাররা ডেমরার বিভিন্ন এলাকায় বসবাস করেন।

Advertisement

এ বিষয়ে ডেমরা থানার ওসি জহিরুল ইসলাম বলেন, পরিবহনে চাঁদা আদায়কারীদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেয়া হচ্ছে। এ বিষয়ে বিন্দুমাত্র ছাড় নেই। যেখানেই চাঁদবাজি হবে তাদের আইনের আওতায় আনা হবে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!