ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

চিফ হিট অফিসার ডিএনসিসির কেউ নন: মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৫৬, ২৭ এপ্রিল ২০২৪
চিফ হিট অফিসার ডিএনসিসির কেউ নন: মেয়র আতিক
ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, রাজধানীর তাপপ্রবাহ নিয়ন্ত্রণে কাজ করা চিফ হিট অফিসার বুশরা আফরিন ডিএনসিসি’র কেউ নন। অফিসে তার জন্য নির্ধারিত কোনো বসার জায়গাও নেই।

শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বায়ুদূষণ রোধ ও তীব্র দাবদাহে শহরকে ঠান্ডা রাখতে ডিএনসিসির ওয়াটার স্প্রে (পানি ছিটানো) কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

মো. আতিকুল ইসলাম বলেন, আমি দেখছি কয়েকদিন যাবৎ চিফ হিট অফিসারকে নিয়ে অনেকে বলছেন সিটি কর্পোরেশন থেকে বেতন পাচ্ছেন, আসলে এটা সঠিক নয়। হিট অফিসার নিয়োগ পেয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি কোম্পানি অ্যাড্রিয়েন আরশট-রকফেলার ফাউন্ডেশন রেসিলিয়েন্স সেন্টার (আরশট-রক) থেকে। 

Advertisement

তিনি বলেন, সারাবিশ্বে ৭ জন চিফ হিট অফিসার তারা নিয়োগ করেছে। চিফ হিট অফিসার আমাদের পরামর্শ দেবে, কিন্তু সরাসরি কাজ করবে না।

মেয়র আতিক বলেন, চিফ হিট অফিসার আমাদের সাজেশন (পরামর্শ) দেবে। কাজ কিন্তু আমাদের সবাইকে করতে হবে। সিটি কর্পোরেশন থেকে তিনি একটি টাকাও পান না। আমি আগেও বলেছি, সিটি কর্পোরেশনে তার কোনো বসার ব্যবস্থাও নেই। তার কোনো চেয়ারও নেই।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: মেয়র
লিংক সফলভাবে কপি হয়েছে!