নিহত দীপ্ত নোয়াখালীর বেগমগঞ্জের দয়জপুর গ্রামের মামুনুর রশিদ মামুনের ছেলে। সে এলিফ্যান্ট রোডের একটি ইংলিশ মিডিয়াম স্কুলের ও লেভেলের শিক্ষার্থী ছিল।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, অচেতন অবস্থায় দীপ্তকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
.png)
তিনি আরো জানান, এলিফ্যান্ট রোডের একটি বাসায় বন্ধুদের সঙ্গে অতিরিক্ত মদপানে কিশোর দীপ্ত অসুস্থ হয়ে পড়ে। পরে অচেতন অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়।