ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, ৪ কিশোরের মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ২২:৩৮, ১১ এপ্রিল ২০২৪
পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, ৪ কিশোরের মৃত্যু
প্রতীকী ছবি

পঞ্চগড়ের দেবীগঞ্জে ঈদ আনন্দে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহতের পর আরো একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এ নিয়ে নিহতের সংখ্যা চারজনে দাঁড়িয়েছে। এছাড়াও আরো দুইজন রংপুর মেডিকেলে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার পৌরসভার নতুনবন্দর এলাকার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

স্থানীয়রা জানান, দুপুরে বাড়ি থেকে কাউছারকে মোটরসাইকেলে নিয়ে ঘুরতে বের হয় সাব্বির। একসময় দেবীগঞ্জ বাজার থেকে আরো একজনকে সঙ্গে নিয়ে তিনজন সোনাহার বাজারের দিকে যাচ্ছিল। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মারা যায় কাউছার।

এ বিষয়ে দেবীগঞ্জ থানার ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, এখন পর্যন্ত আমরা অফিসিয়ালি দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সড়ক দুর্ঘটনা সংক্রান্ত মামলা রুজু করা হবে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: পঞ্চগড়
লিংক সফলভাবে কপি হয়েছে!