শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস সূত্র।
এর আগে, দুপুরের দিকে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে। এ ঘটনায় গ্যারেজটি পুড়ে ছাই হয়ে যায়। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
.png)
তারও আগে বেলা ১১টার দিকে রাজধানীর হাজারীবাগ বেড়িবাঁধ এলাকায় একটি বস্তিতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে বস্তির বেশ কয়েকটি ঘর পুড়ে গেছে।