রাজধানীর শাহজাদপুরে একটি এটিএম বুথের নিরাপত্তাকর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার ভোরের এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
.png)
নিহত হাসান মাহমুদ শাহজাদপুরের মাইশা চৌধুরী টাওয়ারে মধুমতি ব্যাংকের এটিএম বুথে কর্মরত ছিলেন।
ধারণা করা হচ্ছে, এটিএম বুথের টাকা চুরি করতে এসে বুথ ভাঙার চেষ্টা করে ব্যর্থ হলে এই হত্যাকাণ্ড ঘটায় দুর্বৃত্তরা। পরে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা।
পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।