ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ছিনতাইয়ের সময় কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:১৮, ৩০ মার্চ ২০২৪
ছিনতাইয়ের সময় কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেফতার
ছবি: সংগৃহীত

রাজধানীর কামরাঙ্গীরচরে ছিনতাই করার সময় লিডার হাসিবুলসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্যকে গ্রেফতার করছে র‌্যাব। এ সময় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো- গ্যাং লিডার হাসিবুল হোসেন, রকি, ইমন, জুয়েল, তানভীর, হৃদয় ও নাঈম। শুক্রবার তাদের গ্রেফতার করা হয়।

শনিবার র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এম জে সোহেল জানান, শুক্রবার রাতে কামরাঙ্গীরচর থানাধীন মাদবর বাজার ঘাটের বেড়িবাঁধ এলাকায় একাধিক অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ৭ সদস্যকে গ্রেফতার করা হয়।

Advertisement

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা কামরাঙ্গীরচরসহ দেশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই, চাঁদাবাজি, পাড়া-মহল্লায় আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!