ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে ছয় কিশোর গ্যাং প্রধানসহ গ্রেফতার ৩৩

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৬, ২৮ মার্চ ২০২৪
চট্টগ্রামে ছয় কিশোর গ্যাং প্রধানসহ গ্রেফতার ৩৩
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামে অভিযান চালিয়ে ছয় কিশোর গ্যাং প্রধানসহ ৩৩ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার। এর আগে, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত নগরের বিভিন্ন এলাকায় চালানো পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

Advertisement

র‍্যাব জানায়, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মানুষের কেনাকাটা ও বাড়ি যাতায়াত নির্বিঘ্নে করতে চট্টগ্রামজুড়ে টহল ও নজরদারি বৃদ্ধি করেছে র‍্যাব। এরই ধারাবাহিকতায় ছিনতাই-চাঁদাবাজি প্রতিরোধের লক্ষ্যে বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত নগরের পাঁচলাইশ, বায়েজিদ বোস্তামী, পাহাড়তলী ও ডবলমুরিং থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ছয়টি কিশোর গ্যাংয়ের প্রধানসহ ৩৩ সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

র‍্যাব কর্মকর্তা নুরুল আবছার বলেন, গ্রেফতারকৃতরা সবাই ছিনতাই-চাঁদাবাজির সঙ্গে জড়িত। তাদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় চাঁদাবাজি ও ডাকাতির আটটি মামলার তথ্য পাওয়া গেছে। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে সবাইকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!