ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

৯ ঘণ্টা পর ডেমরার আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪২, ২২ মার্চ ২০২৪
৯ ঘণ্টা পর ডেমরার আগুন নিয়ন্ত্রণে
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজধানীর ডেমরায় গুদামে লাগা আগুন প্রায় ৯ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট, নৌবাহিনী ও পুলিশের সমন্বিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এ তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগের সহকারী উপ-পরিচালক শাহজাহান শিকদার।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।

Advertisement

এর আগে, বৃহস্পতিবার রাত ১১টা ৪৫মিনিটে ডেমরার ভাঙ্গা প্রেস এলাকায় একটি চারতলা ভবনের তৃতীয় তলায় থাকা গোডাউনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!