ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ডেমরায় আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে নৌবাহিনী-পুলিশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:১১, ২২ মার্চ ২০২৪
ডেমরায় আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে নৌবাহিনী-পুলিশ
আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: সংগৃহীত

রাজধানীর ডেমরায় কাপড়ের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের পাশাপাশি যোগ দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশ।

শুক্রবার ভোর ৬ টার দিকে এ তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগের সহকারী উপ-পরিচালক শাহজাহান শিকদার।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, এরই মধ্যে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট। তাদের সঙ্গে যোগ দিয়েছে বাংলাদেশ নৌবাহিনীর দুইটি ইউনিট। এদিকে, পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কাজে সহায়তা করছে পুলিশ।

Advertisement

এর আগে, বৃহস্পতিবার রাত ১১টা ৪৫মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুনের তীব্রতা ক্রমেই বেড়ে যাওয়ার কারণে ফায়ার সার্ভিসের ইউনিটের সংখ্যা বাড়ানো হয়। সবশেষ রাত তিনটার দিকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ১০ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, ডেমরার ভাঙ্গা প্রেস এলাকায় একটি চারতলা ভবনের তৃতীয় তলায় কাপড়ের গোডাউনে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে ডেমরা, পোস্তগোলা ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। পরে আরো ৫টি ইউনিট যোগ দেয়। এ নিয়ে মোট ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানা যায়নি।

সর্বেশেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রেণে আসেনি। বরং ছড়িয়ে পড়েছে পুরো ভবনে। পানির উৎস কম থাকায় আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা।

পুরো এলাকা ধোঁয়ায় ছেয়ে গেছে। সেইসঙ্গে কিছুক্ষণ পর পর জানালার কাচ বিস্ফোরিত হচ্ছে। এলাকাবাসীকে ভিড় না করার আহ্বান জানিয়েছে ফায়ার সার্ভিস।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!