ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ডেমরায় কাপড়ের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০০:৫১, ২২ মার্চ ২০২৪
ডেমরায় কাপড়ের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
ডেমরায় কাপড়ের গোডাউনে আগুন। ছবি: সংগৃহীত

রাজধানীর ডেমরায় ভাঙ্গা প্রেস এলাকায় চারতলা ভবনের তৃতীয় তলায় একটি কাপড়ের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট।

বৃহস্পতিবার রাত ১১টা ৪৫মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম।

তিনি জানান, খবর পেয়ে ডেমরা, পোস্তগোলা ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছে।

Advertisement

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!