ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ছুটির দিনে বায়ু দূষণে ঢাকার অবস্থান যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৪৩, ১৬ ফেব্রুয়ারি ২০২৪
ছুটির দিনে বায়ু দূষণে ঢাকার অবস্থান যা জানা গেল
ফাইল ফটো

আজ শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন। রাজধানীতে তাই যানবাহনের চলাচল কম, অনেক কলকারাখানাও আজ বন্ধ রয়েছে। এরপরও বায়ুদূষণে বিশ্বের শীর্ষে রয়েছে ঢাকা।

শুক্রবার সকাল ৯টা ৮ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেকক্সে (একিউআই-বায়ুর মান সূচক) স্কোর ছিল ২৩৯, যা খুবই অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়।

বিশ্বের ১০০টি দেশের মধ্যে বায়ু দূষণের এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, স্কোর ২২৩। ২১৩ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি। চতুর্থ স্থানে রয়েছে ইরাকের বাগদাদ, স্কোর ১৮৭। পঞ্চম স্থানে রয়েছে ভারতের মুম্বাই, স্কোর ১৮৫।

Advertisement

১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫০ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। আর ২০১ থেকে ৩০০ এর মধ্যে 'খুব অস্বাস্থ্যকর' বলা হয়, ৩০১+ একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫টি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

ঢাকা দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।

পরিবেশ অধিদফতর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঢাকার বায়ু দূষণের তিনটি প্রধান উৎস হলো- ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলো।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: বায়ু দূষণ
লিংক সফলভাবে কপি হয়েছে!