ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

পার্লারের গোপন কক্ষে সিসি ক্যামেরা, আটক ৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৩৬, ২৭ ডিসেম্বর ২০২৩
পার্লারের গোপন কক্ষে সিসি ক্যামেরা, আটক ৩
ফাইল ফটো

রাজধানীর ধানমন্ডিতে ‘উইমেন্স ওয়ার্ল্ড’ পার্লারের বিভিন্ন গোপন কক্ষে সিসি ক্যামেরা পেয়েছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

বুধবার ধানমন্ডি মডেল থানার ওসি পারভেজ ইসলাম এ তথ্য জানিয়েছেন।

ওসি জানান, মঙ্গলবার উইমেন্স ওয়ার্ল্ড পার্লারের ধানমন্ডি শাখায় যান এক নারী। সেখানে তিনি বিভিন্ন গোপন কক্ষে সিসি ক্যামেরা দেখতে পান। পরে মৌখিকভাবে থানায় অভিযোগ দেন। অভিযোগ পেয়ে ‘উইমেন্স ওয়ার্ল্ড’ পার্লারে গিয়ে ৮টি সিসি ক্যামেরার ডিভিআর উদ্ধার করে পুলিশ। এ সময় ঐ শাখার তিনজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়।

Advertisement

তিনি আরো জানান, সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সত্যতা পাওয়া গেছে। ভুক্তভোগী নারী মানসিকভাবে বিপর্যস্ত হওয়ায় তিনি অভিযোগ করবেন না। এ ঘটনায় উইমেন্স ওয়ার্ল্ডের কর্মকর্তাদের আসামি করে মামলা করবে পুলিশ। পরে আটক তিনজনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!