ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রবাসীর স্ত্রীর গোসলের গোপন ভিডিও ভাইরালের হুমকি, গ্রেফতার ৪

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪০, ২৫ ডিসেম্বর ২০২৩
প্রবাসীর স্ত্রীর গোসলের গোপন ভিডিও ভাইরালের হুমকি, গ্রেফতার ৪
ছবি: ডেইলি বাংলাদেশ

জামালপুরের সরিষাবাড়িতে সৌদি প্রবাসীর স্ত্রীর গোসলের গোপন ভিডিও করে লাখ টাকা চাদা দাবি করায় চার লম্পটকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন চরদাসের বাড়ি গ্রামের নুরুল ইসলামের ছেলে সোহাগ মিয়া, জয়নাল আবেদীনের ছেলে রুকনুল ইসলাম রুকন , কুব্বাত আলীর ছেলে সাহেদুল ইসলাম ওরফে আল আমিন ও ছবুরের ছেলে সৌরভ হোসেন।

বিষয়টি নিশ্চিত করে সরিষাবাড়ি থানার ওসি মুশফিকুর রহমান বলেন, ওই গৃহবধূর লিখিত অভিযোগের ভিত্তিতে রোববার বিকেলে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

Advertisement

জানা যায়, সৌদি প্রবাসীর স্ত্রীর বসত ঘরের পাশের গোসলখানায় গোসল করার সময় গোপনে অশ্লীল ভিডিও চিত্র ধারণ করে। লম্পটরা ওই গোপন ভিডিওটি সুজন মিয়ার ছেলের মোবাইলের মেসেঞ্জারে পাঠিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করে। তাদের দাবিকৃত টাকা না দিলে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেয়ার হুমকি প্রদান করা হয়। এ ঘটনায় প্রবাসীর স্ত্রী সরিষাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তার অভিযোগের ভিত্তিতে সাতপোয়া ইউপির বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে। 

সরিষাবাড়ী থানার ওসি মো. মুশফিকুর রহমান বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে আসামিদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পর্নোগ্রাফির মামলা দায়ের করে রোববার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: জামালপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!