ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

তেজগাঁওয়ে ট্রেনে আগুন: মা-ছেলের মরদেহ হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:১৩, ১৯ ডিসেম্বর ২০২৩
তেজগাঁওয়ে ট্রেনে আগুন: মা-ছেলের মরদেহ হস্তান্তর
পপি ও তার স্বজনরা। ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁওয়ে রেলওয়ে স্টেশনে দুর্বৃত্তদের দেওয়া আগুনে নিহত নাদিরা আক্তার পপি (৩৫) ও তার তিন বছরের শিশু সন্তান ছেলে ইয়াসিনের মরদেহ ময়নাতদন্ত ছাড়া স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।  

মঙ্গলবার বিকেল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গ থেকে স্বামী মিজানুর রহমানসহ নিহতের স্বজনরা মরদেহ বুঝে নেন।  

নাদিরা আক্তার পপির স্বামী মিজানুর রহমান জানান, আমার শ্বশুর বাড়ি ও আমার বাবা-মার সঙ্গে আলোচনা করে তাদের কোথায় দাফন করা হবে, ঠিক করা হবে।

Advertisement

এর আগে, মঙ্গলবার ভোর ৫টার দিকে তেজগাঁও রেলস্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা।

এ ঘটনায় নাদিরা আক্তার পপি ও তার তিন বছরের ছেলে ইয়াসিনসহ চারজনের মরদেহ উদ্ধার করে সকাল সাড়ে ছয়টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: আগুন
লিংক সফলভাবে কপি হয়েছে!