ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে সিরামিক ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৩, ১৭ ডিসেম্বর ২০২৩
হবিগঞ্জে সিরামিক ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন
ছবি: ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জের মাধবপুরে স্টার সিরামিক ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। অগ্নিকাণ্ডে ফ্যাক্টরিটির প্রায় অর্ধকোটি টাকা ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। 

রোববার সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ করে কোম্পানির ক্যামিকেল গোডাউনের মৌল্ডিং ডিজাইন সেকশনে আগুনের সূত্রপাত হয়। পরে তা মুহূর্তের মধ্যেই চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় তারাহুরো করে কোম্পানি থেকে বের হতে গিয়ে বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে। 

খবর পেয়ে হবিগঞ্জ, মাধবপুর ও শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে আনে। 

Advertisement

মাধবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনোতোষ মল্লিক জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছি। অগ্নিকাণ্ডে স্টার সিরামিক ফ্যাক্টরির অর্ধকোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। তবে বিষয়টি আরো তদন্ত করে দেখছি। 

স্টার সিরামিকসের সেফটি অ্যান্ড সিকিউরিটি ইনচার্জ মনিরুজ্জামান জানান, যেখানে আগুন লেগেছে সেটি মূলত কেমিক্যাল গোডাউন। বর্তমানে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ বলা যাচ্ছে না। ঢাকা থেকে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে ক্ষয়ক্ষতি নির্ধারণ করবেন। তবে কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: হবিগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!