ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৯ ইউনিটের চেষ্টায় কেরাণীগঞ্জের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:১০, ১৫ ডিসেম্বর ২০২৩
৯ ইউনিটের চেষ্টায় কেরাণীগঞ্জের আগুন নিয়ন্ত্রণে
ছবি: সংগৃহীত

কেরাণীগঞ্জের ধলেশ্বরী ১ নম্বর ব্রিজ সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় কেমিক্যাল গোডাউনের আগুন আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটি।

শুক্রবার রাত ৯টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে কেরাণীগঞ্জের ধলেশ্বরী ১ নম্বর ব্রিজ সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় একটি কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের খবর আসে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ৭টা ৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। পর্যায়ক্রমে ৯টি ইউনিট সেখানে পৌঁছে।

Advertisement

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানাতে পারেননি তিনি।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!