ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ভাটারায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে মিস্ত্রির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৫২, ৩১ অক্টোবর ২০২৩
ভাটারায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে মিস্ত্রির মৃত্যু
ফাইল ফটো

রাজধানীর ভাটারার একটি নির্মাণাধীন ভবনের তৃতীয় তলা থেকে পড়ে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলের দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতের সহকর্মী ইলিয়াস মিয়া জানান,  জে ব্লকের একটি ভবনের তিন তলার ছাদে ঢালাইয়ের কাজ করার সময় হঠাৎ অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন মজিদ মিয়া। 

পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মজিদ মিয়া ভাটারার নয়া নগর এলাকায় থাকতেন। তার বাড়ি বরিশাল জেলায়।

Advertisement

ঢামেক হাসপাতালের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি ভাটারা থানাকে জানিয়েছি। 
 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!