ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

খাজা টাওয়ারে অগ্নিকাণ্ড: নিখোঁজ আকলিমার লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪৬, ২৭ অক্টোবর ২০২৩
খাজা টাওয়ারে অগ্নিকাণ্ড: নিখোঁজ আকলিমার লাশ উদ্ধার
ছবিতে আকলিমা রহমান

রাজধানীর মহাখালীর খাজা টাওয়ারের অগ্নিকাণ্ডে আকলিমা রহমান নামে এক নিখোঁজ নারীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৩৫ মিনিটে খাজা টাওয়ারের ভবন থেকে তার লাশ উদ্ধার করা হয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে নিহতের মামাতো ভাই আজিম বলেন, খাজা টাওয়ারের রেস অনলাইন লিমিটেডে কাজ করতেন আকলিমা। বিকেল ৪টার দিকে আমাদের ফোন দিয়ে আগুনের কথা জানিয়েছিল। সেই সময় বলেছিল সে আটকে পড়েছে। এরপর তাকে অনেক খোঁজাখুঁজির পরেও পাওয়া যায়নি।

তিনি আরো বলেন, রাত ১২টা ৩৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের লোকেরা আমার বোনের লাশ উদ্ধার করে নিয়ে আসেন। তার লাশ নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছি।

Advertisement

এখন পর্যন্ত ফায়ার সার্ভিস মোট ১০ জনকে জীবিত উদ্ধার করেছে। এরমধ্যে ৭ জন পুরুষ ও ৩ জন নারী।

এর আগে আগুনের আতঙ্কে হাসনা হেনা (২৭) নামে এক নারী তার ধরে গ্রিল টপকে নামার সময় পড়ে মারা যান। তিনি ওই ভবনে অরবিট নামের একটি ইন্টারনেট সার্ভিস কোম্পানির সেলসে কাজ করতেন। তার বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জে। হাসনা হেনা ৯ তলায় কাজ করতেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: আগুন
লিংক সফলভাবে কপি হয়েছে!