ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ডাবগাছ থেকে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২০, ২৩ অক্টোবর ২০২৩
ডাবগাছ থেকে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু
হুমায়ুন রোড- ফাইল ফটো

রাজধানীর মোহাম্মদপুরে একটি বাসায় ডাব পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। রোববার মোহাম্মদপুরের হুমায়ুন রোডে এ ঘটনা ঘটে।

নিহত নাঈম মিয়া বাগেরহাটের রামপাল উপজেলার চাকসি গ্রামের বাদশা ফকিরে ছেলে।

তাকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী আরিফুর রহমান বলেন, নাঈম হুমায়ুন রোডের একটি বাড়ির নিরাপত্তাকর্মী ছিলেন। ঐ বাসায় দুপুরে ডাব পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই সন্ধ্যায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মরদেহ কলেজের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
 

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!