বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের মাহমুদপুর এলাকায় এ ঘটনা ঘটে। মৃত মুরছালিন একই এলাকার আনোয়ার মুন্সির ছেলে।
শরীয়তপুরের পালং মডেল থানার ওসি আক্তার হোসেন জানান, মুরছালিন অর্থের বিনিময়ে এলাকার বিভিন্ন লোকের বাড়িতে থাকা গাছ থেকে নারিকেল পেড়ে দিতো। বৃহস্পতিবার বিকেলে এক প্রতিবেশীর বাড়িতে নারকেল পাড়ার সময় গাছ থেকে পড়ে যায় সে। এ সময় মুরছালিন বাড়িতে ফিরে বিষয়টি তার মাকে জানিয়ে কিছুক্ষণ পর জ্ঞান হারিয়ে ফেলে। পরিবারের লোকজন মুরছালিনকে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)