ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

হাইকোর্ট মাজারের সামনে থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:০৭, ৯ অক্টোবর ২০২৩
হাইকোর্ট মাজারের সামনে থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
ফাইল ফটো

রাজধানীর শাহবাগের হাইকোর্ট মাজারের সামনে থেকে অজ্ঞাতনামা(৬০) এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুরে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। আইনি প্রক্রিয়া শেষে বিকেল সাড়ে তিনটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্বাস আলী জানান, খবর পেয়ে হাইকোর্ট মাজারের সামনে থেকে মরদেহটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। 

তিনি আরো বলেন, আশেপাশের লোকজনদের মুখে জানতে পারি মৃতব্যক্তি ভবঘুরে প্রকৃতির। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হতে পারে বলে আমাদের ধারণা। ক্রাইম সিনকে খবর দেওয়া হয়েছে। ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের মাধ্যমে হয়তো তার পরিচয় জানা যেতে পারে। ময়নাতদন্ত শেষে  প্রতিবেদন রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: মরদেহ
লিংক সফলভাবে কপি হয়েছে!